বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
অসহায় মানুষের পাশে সমাজসেবক নুরনবী মাতব্বর,চরফ্যাশনে ২০০ শীতবস্ত্র বিতরণ

অসহায় মানুষের পাশে সমাজসেবক নুরনবী মাতব্বর,চরফ্যাশনে ২০০ শীতবস্ত্র বিতরণ

হাসান লিটন,চরফ্যাশন,ভোলা::হাড় কাঁপানো শীতে যখন অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক মো. নুরনবী মাতব্বর। তার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।



‎রবিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন মাদ্রাসা মাঠে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

‎এ সময় উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজ, দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিন, চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক বেল্লাল হাজী, ফরহাদ হাওলাদার, নাসির ফরাজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎শীতবস্ত্র বিতরণকালে মো. নুরনবী মাতব্বর বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অভাবের কথা কাউকে বলেন না, নীরবে কষ্ট সহ্য করেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তায়ালা যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে মানুষের উপকার করতে চাই। আগেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।



‎স্থানীয় বাসিন্দা নুর মহাজন সহ গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ব্যক্তি উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। শীতের এই কঠিন সময়ে নুরনবী মাতব্বরের দেওয়া উষ্ণতার উপহার শুধু শীত নিবারণই নয়, বরং এনে দিয়েছে ভালোবাসা, আশার আলো ও মানবিকতার স্পর্শ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com