বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা
২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান

২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির রীতি অনুযায়ী, দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে।

সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com