বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২
ওমরাহ করতে সৌদি গেছেন জামায়াত আমির

ওমরাহ করতে সৌদি গেছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট::পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী তার পিএস নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন।

তিনি আরো জানান, জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেন। বৃহস্পতিবার রাতে তিনি মক্কায় পৌঁছাবেন এবং ওমরাহ পালন করবেন।

তারপর সেখান থেকে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করবেন। শনিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com