বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, রায়হান পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি এলাকার ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের কাছে চাঁদাবাজি করতেন বলে স্থানীয়দের অভিযোগ। আজ সকালেও একটি গ্যারেজের মালিকের কাছ থেকে তিনি ৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ‘মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন’ পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ‘পুরোনো দ্বন্দ্ব’ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com