বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পান।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com