বিজ্ঞাপন:
       
পাবনায় শ্বশুরবাড়ি থেকে চুরি করে পালালো বউ, কোর্টে মামলা

পাবনায় শ্বশুরবাড়ি থেকে চুরি করে পালালো বউ, কোর্টে মামলা

পাবনা প্রতিনিধি :: পাবনার ফরিদপুরে শ্বশুরবাড়ি থেকে নগদ ৩ লাখ ৭৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গৃহবধূ জান্নাতী আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় জান্নাতীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শ্বশুর সেলিম সরকার (৫৫)। একই সঙ্গে নিজের ছেলেকে আটকে রাখা, তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন জান্নাতীর স্বামী রকি হোসেন।

মামলার আরজি ও রকির সাথে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ১৫ আগস্ট জান্নাতী আক্তারের সঙ্গে সেলিম সরকারের ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জান্নাতী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। এ ছাড়া বিয়ের আগে জান্নাতীর আরও দুটি বিয়ে হয়েছিল, যা গোপন করে তিনি এ বিয়েতে আবদ্ধ হন বলেও জানান তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে সেলিম সরকারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন সেলিম সরকার কৃষিকাজের জন্য মাঠে যান। তাঁর ছেলে অন্যের গাড়ি চালানোর কাজে বাড়ি থেকে বের হন। এ সুযোগে জান্নাতীসহ অন্য অভিযুক্তরা বাড়ি থেক জিনিসপত্র চুরি করে এবং জান্নাতী তাঁর শাশুড়িকে মারধোর করে করে তার কাছে থেকে আলমারি ও লকারের চাবি নিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করেন। আলমারিতে গাড়ি কেনার জন্য রাখা ৩ লাখ ৭৭ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেন ও আট আনা ওজনের একজোড়া কানের দুল নিয়ে পালিয়ে যান তাঁরা। চুরি হওয়া মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৭ হাজার টাকা বলে জানান তারা।

এ ঘটনায় সেলিম সরকার পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৪ নম্বর আদালতে দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেছেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন মহারাজ চোকদার, নাসির চোকদার ও হাসিব চোকদার। তাঁদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com