বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
পঞ্চগড়ে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ 

পঞ্চগড়ে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ 

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদ্রাসার (পূর্ব বাগান রাজমহল) অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে।অধ্যক্ষসহ আরো কয়েকজনের নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য,তথ্য অধিকার আইনে স্থানীয় এক সংবাদকর্মী আবেদন করেন।কিন্তু সংবাদকর্মীকে এ ধরনের তথ্য দেওয়া যাবেনা বলে চিঠি দিয়ে উল্লেখ করেন অধ্যক্ষ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ,শিক্ষা মন্ত্রণায়লের নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ প্রার্থীর কোন নিকট আত্মীয়, নিয়োগ কমিটিতে থাকতে পারবেনা। অথচ অধ্যক্ষকে তার আপন ভাই গভর্নিং বডির সভাপতি নিয়োগ দিয়েছেন।এছাড়াও নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ আদায় করেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি তার ভাইয়েরা।ফ্যাসিস্ট সরকারের মৎস্যজীবী লীগের পদ বাগিয়ে নিয়ে, এই অনিয়মকেই নিয়মে পরিনত করেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি।সরকার পতনের পর ছয়মাস নিখোঁজ থেকেও বেতন ভাতাদি উত্তোলন করেছেন অধ্যক্ষ।

এ বিষয়ে বঙ্গবন্ধু আলিম( রাজমহল পূর্ব বাগান) মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হককে, মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি।

সংবাদকর্মী  সাইদুরজ্জামান রেজা বলেন,অধ্যক্ষের নিয়োগটি তার ভাইয়ের হাতে নেওয়া।এজন্যই তথ্যটি দিচ্ছেনা অধ্যক্ষ।এছাড়াও তিনি নিয়োগ দিয়ে লাখ লাখ ঘুষ আদায় করেছেন।প্রায় ১০ বছর আগে প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে এখনো বিল করে আনেননি ওই শিক্ষকের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com