বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪ এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভোলা-৪ আসনে ইসলামি আন্দোলনসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভোলা-৪ আসনে ইসলামি আন্দোলনসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রফ্যাশন (ভোলা) প্রতিনিধি::আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৃথক পৃথকভাবে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের মধ্যে ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন, আমজনতার দলের মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দীন রুমী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

মনোনয়নপত্র দাখিলের সময় চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলীমদ্দিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে ৫ জন করে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন জানান, মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছয়জন চরফ্যাশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টির মিজানুর রহমান ভোলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রার্থী শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com