বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
ঝালকাঠিতে ৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ঝালকাঠিতে ৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ডেস্ক রিপোর্ট::ঝালকাঠির রাজাপুরে সামান্য টাকার বাজিকে কেন্দ্র করে ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। ৫০০ টাকার বাজি ধরে খালে একটানা ১০০ বার ডুব দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক কৃষক। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেই কৃষকের নাম বাবুল মোল্লা (৪৫) উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাছারিবাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ ডুব দেওয়ার বাজি ধরেন তিনি। এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com