বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির নেতৃবৃন্দ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছ থেকে এই মনোনয়নপত্র তুলা হয়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দীর্ঘ ১৭ বছর দিনাজপুরের মানুষ অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা হিসেবে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। অধিকার ও উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com