বিজ্ঞাপন:
 
বিএনপির মনোনয়ন পেয়ে পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

বিএনপির মনোনয়ন পেয়ে পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

ডেস্ক রিপোর্ট::আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি। বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন মো. আসাদুজ্জামান।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com