মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো রাবারের ভেতরে লুকানো ইয়াবার চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার একটি এসএ কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ারে আসা একটি সন্দেহজনক পার্সেল তল্লাশি করা হলে রাবারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৪৮০০ ও আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা ধরা হয়েছ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply