মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা ও প্রস্তুতির ব্যস্ততা।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল, সমাবেশ, প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দেশে ফেরাকে ঘিরে ব্যাপক আলোচনা ও প্রচারণা চলছে। অনেকেই এটিকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।
এ প্রেক্ষাপটে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে পঞ্চগড় রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার দিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীমুখী হবেন। সেই চাহিদা বিবেচনায় রেখেই বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের নিয়মিত ভাড়ার ভিত্তিতেই এই ট্রেনে যাতায়াত করতে হবে। এখনো টিকিট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি সম্পর্কে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা থেকে বিএনপির প্রায় তিন থেকে পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় উপস্থিত হবেন।
পঞ্চগড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি দেশে ফেরাকে তারা নতুন প্রত্যাশা ও আশার আলো হিসেবে দেখছেন। এ উপলক্ষে জেলায় প্রস্তুতি সভা, মতবিনিময় ও সাংগঠনিক কর্মসূচি জোরদার করা হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সারাদেশের মতো পঞ্চগড়েও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা।এ বিষয়ে স্টেশন সুপার (এন্টেন ভারপ্রাপ্ত) জায়েদুল ইসলাম জাহিদ জানান,
আগামী ২৪ ডিসেম্বর রাত ৮টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। ট্রেনটিতে থাকবে চারটি শোভন চেয়ার কোচ ও একটি পাওয়ার কার, যেখানে মোট ৪২০টি আসন রয়েছে। এই স্পেশাল ট্রেনটি আবার ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ফেরত আসবে।
Leave a Reply