বিজ্ঞাপন:
 
হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে পাশে ছিলেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে পাশে ছিলেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিনিধি::(মঙ্গলবার) ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিঃ পবিত্র ও ভাবগম্ভীর দ্বীনি পরিবেশে লালমনিরহাট জেলার উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।


মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ। বক্তারা তাঁদের আলোচনায় দ্বীনি শিক্ষা বিস্তার, নারীদের পর্দা ও মর্যাদা রক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বর্তমান সমাজব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ও তা বাস্তব জীবনে প্রয়োগের বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাফেজা ছাত্রীদের মাঝে বোরকা বিতরণ কার্যক্রম। আয়োজকরা জানান, নারীদের পর্দা ও সম্মান রক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ও সন্তোষ প্রকাশ পায়।

এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে ছিলো বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করা তাদের অন্যতম লক্ষ্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আয়োজক কমিটি ও উপস্থিত মুসল্লিরা মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের দ্বীনি মাহফিল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com