বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণে মাদক উদ্ধার, আটক ৬

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণে মাদক উদ্ধার, আটক ৬

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথবাহিনী।

৫নং ওয়ার্ডের এক অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা এবং ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মাদক কারবারিরা হলো, রনি মিয়া(২২) আরমান অনিক(২৫), শামীম হাওলাদার (৩৮) মোহাম্মদ আলী (৫১) স্বপন (২৬) আমেনা বেগম (৪৫) এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
এসময় তাদের কাজ থেকে নগত চার লাখ টাকা সহ ১৭ টি মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় কাশিমপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) খালিদ হোসেন মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য কাশিমপুরে স্থান নেই। তাদের অবিলম্বে এই এলাকা ত্যাগ করতে হবে। নইলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি খালিদ হোসেন আরও জানান, মাদকের বিরুদ্ধে সাম্প্রতিক প্রচারণা অব্যাহত থাকবে এবং যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে এলাকায় মাদক সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com