বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
রাজধানীতে মা-মেয়েকে জবাই করে নির্মমভাবে হত্যা

রাজধানীতে মা-মেয়েকে জবাই করে নির্মমভাবে হত্যা

ডেস্ক রিপোর্ট::রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির ৮ম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর।

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com