বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
লালমনিরহাটে ঘুষ বানিজ্যকারী নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ঘুষ বানিজ্যকারী নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আশরাফুল হক, লালমনিরহাট,,,লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘুষ বানিজ্যকারী সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন জেলার সচেতন নাগরিকবৃন্দ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান।

বুধবার (২৩ এপ্রিল ) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মহাসড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লং মার্চ টু জজকোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, সম্প্রতি আরটিভি এনটিভিসহ বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহনের ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করেন আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে পেশাদারী  সাংবাদিকদের অপমান করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পরেই ফুঁসে উঠেছে লালমনিরহাটের সচেতন নাগরিকসহ সাধারণ মানুষ। ওই অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি ও তাকে আইনের আওতায় আনার জন্য লালমনিরহাটের সাধারণ মানুষ সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করে এর প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com