ডেস্ক রিপোর্ট::নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো—নীলফামারী কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু কলেজ পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে তারা গোসল করতে পুকুরে নামলে ডুবে যায়। পরে পুকুরপাড়ে থাকা এক ব্যক্তি একটি শিশুকে পানিতে ভাসতে দেখে এবং আরেকজনকে পানির নিচে ডুবে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার ফাইটার মো. আলিফ জানান, দুপুর ২টার পরপরই খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছে দেখেন এক শিশু পানিতে ভাসছে এবং আরেকটি পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুঃখজনক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply