বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রত্যারের দুই মাসের মাথায় বরখাস্ত হলেন গাজীপুরের আলোচিত কমিশনার।

প্রত্যারের দুই মাসের মাথায় বরখাস্ত হলেন গাজীপুরের আলোচিত কমিশনার।

মোঃ সাহাজুদ্দিন সরকার,
গাজীপুর প্রতিনিধি::সাধারন মানষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াতের জন্য খুলে দেওয়ার ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠে দেশজুড়ে গত দুই মাস আগে প্রত্যাহার হলেও এখন সরকার তাকে সাময়িক বরখাস্ত করেন।

(১০ নভেম্বর)সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে জানায়,গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

চলতি বছরের আগস্টে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ সামনে আসে।
বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।


গত ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে জিএমপি কমিশনার থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেয় নাজমুল করিম খানকে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com