বিজ্ঞাপন:
 
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারী নিহত

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:: লমনিরহাটের হাতীবান্ধায় সকালে হাঁটতে বের হওয়া এক নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুর নবী।


নিহত জমিরন বেগম (৫৫) সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মাহমুদুর বলেন, জমিরন বেগম নিয়মিত সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কিছুটা কম শুনতেন বলে জানা গেছে।

শনিবার সকালে বুড়ীমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি হাতীবান্ধার দিকে যাচ্ছিল। এর মধ্যে ট্রেনের শব্দ শুনতে না পেয়ে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি মাহমুদুর নবী বলেন, “নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com