বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
লালমনিরহাট জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ০৮ জন মাদক কারবারি আটক

লালমনিরহাট জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ০৮ জন মাদক কারবারি আটক

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক ::রবিবার (১৯ অক্টোবর) লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কালীগঞ্জ থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকরে জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ধৃত আসামী খবির হোসেন-এর বসত বাড়ী হতে আসামী ১। খবির হোসেন (৩৫), ২।সুমাইয়া আক্তার সুমি (৩০)-দ্বয়কে গ্রেফতার সহ ১২৮ (একশত আঠাশ) বোতল মাদকদ্রব্য ESkuf Cough Syrup উদ্ধার করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার(২০আক্টোবর) তারিখ হাতীবান্ধা থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিন গড্ডিমারী মৌজাস্থ ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম ওরফে নজু এর মালিকানাধীন আনন্দ আবাসিক হোটেলের ভিতর হতে আসামী ১। মোঃ নজরুল ইসলাম ওরফে নজু (৫০), ২। মোঃ ফাসতেকুল ইসলাম দুলু (২৭), ৩। মোঃ খাদেমুল হাসান ওরফে সুজন (৩০), ৪। মোঃ শাহাজ আলম (৩২), ৫। মোঃ হামিদুল ইসলাম (৩৬), ৬। মোঃ শাকিল (২৩)-দেরকে গ্রেফতার সহ ৩১০ (তিনশত দশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানা যায় পুলিশ সূত্রে।

লালৃনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলনান থাকবে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও বলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com