বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় দুই কলেজে পাশ করে নি কেউ!

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় দুই কলেজে পাশ করে নি কেউ!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার দুটি কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মোট ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে না পারায় স্থানীয়ভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে অংশ নিয়েছেন ১ জন শিক্ষার্থী। তবে দুই কলেজের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অনিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষক সংকট, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণে এ ধরনের ফলাফল হয়েছে। বিশেষ করে প্রান্তিক এলাকার ক্ষুদ্র কলেজগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষার মান কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

অভিভাবক ও সাধারণ মানুষদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষক সংকট, অব্যবস্থাপনা এবং একাডেমিক দুর্বলতার কারণে উপজেলার অনেক কলেজেই এখন শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “কোনো কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া অত্যন্ত হতাশাজনক। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com