বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক ১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
আগে নির্বাচন হোক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে: মির্জা ফখরুল

আগে নির্বাচন হোক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: বিভিন্ন দাবি-দাওয়া তুলে বিভাজন না করে দেশ বাচাঁনোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনও সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝেনা সে পদ্ধতি দিয়ে কীভাবে প্রতিনিধি নির্বাচন করবে। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে। জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এসব দাবি দাওয়ার উদ্দেশ্য ভালো নয়। সঠিক সিদ্ধান্ত নিন।

মতবিনিময়ে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি। পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com