বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
পঞ্চগড়ে নিয়োগে অনিয়ম, তথ্য দিচ্ছেন না প্রতিষ্ঠান প্রধান

পঞ্চগড়ে নিয়োগে অনিয়ম, তথ্য দিচ্ছেন না প্রতিষ্ঠান প্রধান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট আব্দুল আজিজের কাছে তথ্য চেয়ে আবেদন করা হলেও বিভিন্নভাবে টালবাহানা করছেন তিনি।

নিয়ম অনুযায়ী স্থানীয় এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে নির্দিষ্ট ফরমে মাদ্রাসার সহ-সুপারসহ চারটি পদে নিয়োগ বিষয় তথ্য চেয়েছেন।প্রায় একমাস ঘুরিয়ে সোমবার (১৩ অক্টোবর) সংবাদকর্মীকে মাদ্রাসার সুপার বলেন,প্রতিষ্ঠানের সভাপতি তথ্য দিতে নিষেধ করেছেন।তবে মাদরাসার কমিটির আহবায়ক আনিছুর রহমান বলেন,তথ্য বিষয়ে সুপারের সাথে আমার কথা হয়নি।নিয়মানুযায়ী তথ্য অবশ্যই দিতে হবে।

ক্ষোভ প্রকাশ করে বজলুর রহমান নামের এক সংবাদকর্মী বলেন,শিক্ষক কর্মচারীরা জনগণের করের টাকায় বেতন পান।তথ্য গোপন করার অধিকার তাদের নেই। সাংবাদিকরা যখন তথ্য চায়, তখন তাদের সহযোগিতা করার কথা। কিন্তু এখানে ঘটছে উল্টো চিত্র।শুধু সাংবাদিক না,দেশের যে কোন নাগরিক তথ্য চাইতে পারেন।যদি সেটা দেওয়ার মতো হয় অবশ্যই দিতে হবে।

ভুক্তভোগী সাইদুজ্জামান নামের ওই সংবাদকর্মী বলেন,অভিযোগ রয়েছে মাদরাসার সুপার পূর্বের তারিখ দেখিয়ে, অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানে চারজনকে নিয়ম বহির্ভূত নিয়োগ দিয়েছেন।এর কিছু তথ্যের জন্য আবেদন করেছি কিন্তু তিনি তথ্য না দিয়ে হয়রানি করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com