বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি
জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের

জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের

অনলাইন ডেস্ক:; কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজি জামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মুকতু মিয়া (৬০) কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত ভাতিজি জামাই সোহেল মিয়া (৩৫) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তাদের পাশে কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। একপর্যায়ে মেয়ের জামাই সোহেল মিয়ার হাতে থাকা কোদাল দিয়ে দৌড়ে এসে চাচা শ্বশুর মোঃ মুকতু মিয়াকে কোপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় আহতের আত্মচিৎকারে পরিবারের অন্যান্য লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে সোহেল মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা মোঃ মুকতু মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com