বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
সালথায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

সালথায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক:: ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১ অক্টোবর) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং সালথা থানার পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। নিয়মিতভাবে ওই এলাকায় জুয়ার আসর বসানোর অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন। তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন এবং চার সেট তাস জব্দ করা হয়।

অভিযানের পর গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে অশান্তি সৃষ্টি করে এবং আর্থিক ক্ষতির কারণ হয়। জুয়া ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com