বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ১৫ পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন
বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, আহত অন্তত ২০.

বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, আহত অন্তত ২০.

অনলাইন ডেস্ক::মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর ভাষ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন পালিয়ে থাকার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এলাকায় ফেরেন। এ সময় থেকেই দুপক্ষের বিরোধ চরমে ওঠে।

এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে শাহাদত, আসিফ, নউরুল ইসলাম ও শুক্কুর আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে স্থানীয়রা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপক্ষের কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com