বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বে একজন খুন

এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বে একজন খুন

নিজস্ব প্রতিবেদক::এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের মরদেহ নিজ গ্রামে এনে দাফন করা হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই এলাকারই রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা করে। তাদের মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। তাদের দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে অন্যের বিরোধে বলি হতে হলো। আমরা এর বিচার চাই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঢাকায় ময়নাতদন্ত ও দাফন শেষ হওয়ায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com