বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার-১

জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক::জামালপুরে সরিষাবাড়ীতে একটি মন্দিরে দুর্গা পুজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
গতরাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। আজ সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারনে এ প্রতিমা ভাংচুর করেছে ওই যুবক তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com