বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
বাড়িতে লুটের পর প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বাড়িতে লুটের পর প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক::বগুড়ার শিবগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com