বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
বিএনপিকে অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

বিএনপিকে অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

হাসান লিটন,চরফ্যাশন, ভোলা‎ প্রতিনিধি::‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, আগামী সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন, জাতীয়তাবাদী বিএনপিকে একটি অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ গ্রামের ৫৭ বছর বয়সী বিধবা আনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিয়ে ফিতা কেটে হস্তান্তর করার পর তিনি এসব কথা বলেন।

‎এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন,আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেছেন, কোনো অকল্যাণকর কাজে বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত না হোক। সবসময় কল্যাণকর কাজে নিয়োজিত থাকুন। তারেক রহমানের স্লোগান হলো—মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন। জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন।

‎তিনি আরও বলেন, এই কথাকে ধারণ করে আমি আমার নির্বাচনী এলাকায় বিধবা আনোয়ারা বেগমকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। যাতে জনগণ আমাদের জনকল্যাণমূলক কাজ দেখে সন্তুষ্ট হয় এবং বিএনপিকে একনিষ্ঠ সমর্থন জানায়। আমাদের লক্ষ্য, ধানের শীষ প্রতীকের মাধ্যমে জাতীয় সংসদে সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করবে।

‎এসময় চরফ্যাশন বিএনপি নেতা সৈয়েদ মেলেটারি, বাহাদুর, নাসির ও জিটু সহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com