বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বোতল ফে’নসিডিলসহ মাদ’ক ব্যবসায়ী আ’টক ‎ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ সরকারি গাছ ও খাস জমি নিয়ে সাদুল্লাপুরে প্রশাসনিক ধোঁয়াশা পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু জন্ম-মৃত্যুর মোহনায় এক নীতিনিষ্ঠ জীবনগাথা: সর্বজনশ্রদ্ধেয় ‘তোতা উকিলের’ সততা ও সংগ্রামী জীবনের মহাপ্রয়াণ
প্রকাশে অনুমতির অপেক্ষায় প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা বই ‘বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র’

প্রকাশে অনুমতির অপেক্ষায় প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা বই ‘বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র’

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তথ্যভিত্তিক গবেষণাধর্মী  “বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র”  নামের একটি বই প্রকাশে অনুমতির অপেক্ষায় রয়েছে।

দেশের প্রধান প্রধান উপদেষ্টাকে নিয়ে বইটি লিখেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুরকুরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) নারায়ণ চন্দ্র সরকার। 

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশের জন্য প্রস্তুত এবং প্রধান উপদেষ্টার অনুমতির জন্য বইটির লেখক নারায়ণ চন্দ্রের আবেদনপত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে গত ৩১ আগস্ট বইটি প্রকাশে অনুমতি চেয়ে এই আবেদন করেন তিনি। 

লেখক আবেদনপত্রে উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে ড. ইউনূসের কর্মমুখী জীবন ও বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক পরিচিতির গল্প জানাতেই এই বই রচনা। বইয়ে ড. ইউনূসের শৈশব থেকে শুরু করে কর্মজীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান, গ্রামীণ ব্যাংকের যাত্রা, নোবেল পুরস্কার অর্জনসহ আন্তর্জাতিক অঙ্গনে তার অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বইয়টির সূচিপত্রে নজর দিলে দেখা যায় পরিচিতি, শিক্ষাজীবন, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের অধ্যাপনা ও কর্মজীবন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ডঃ মুহাম্মদ ইউনুসের অসামান্য অবদান, গ্রামীন ব্যাংক- ডঃ মুহাম্মদ ইউনুস এবং নোবেলশান্তিপুরস্কার, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার মাননীয় উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন, গ্রামীন টেলিকম সেন্টার, ইউনুস সেন্টার সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।

এছাড়া প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের প্রকাশনা, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের টেলিভিশন শো, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের অসাধারণ কিছু উক্তি, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের কে নিয়ে নির্মিত তথ্যচিত্র, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের রাজনৈতিক জীবন, রাজনৈতিক হয়রানী ও মিথ্যামামলা দায়ের, প্রাপ্ত সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী, প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা ও পুরস্কার গ্রহনের কিছু অসাধারণ মূহূর্ত উল্লেখ রয়েছে।

এছাড়া আরও রয়েছে আন্তজার্তিক সংগঠন ও সংস্থায় অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুস, বিভিন্ন রাষ্ট্রও সংঘ প্রধানদের সঙ্গে অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুস নিয়ে বিশ্বের বিখ্যাত ম্যাগাজিনের মন্তব্য, ২০২৪ এ মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ এবং জুলাই অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ।

বই লেখা প্রসঙে লেখক নারায়ণ চন্দ্র সরকার বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আমাদের দেশের গৌরব। তাঁর জীবনগাথা জানলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। তাই তাঁর অনুমতি নিয়েই বইটি প্রকাশ করতে চাই।”

প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা এ বই প্রকাশিত হলে তা গবেষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ পাঠকের মধ্যেও ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন লেখক নারায়ণ চন্দ্র। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com