বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
মঞ্চে ওঠা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

মঞ্চে ওঠা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক::মঞ্চে উঠা নিয়ে ফেনীর পরশুরাম বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল ও তাইজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে পরশুরাম বাজারে উপজেলার সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

আহত ও পরশুরাম থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবারের মতো উপজেলায় বিএনপির সমাবেশ চলাকালে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক হালিম গ্রুপের লোকজন সকাল থেকে মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন।

সমাবেশ চলাকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তালেব গ্রুপের লোকজন পরশুরাম পৌর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিতে চাইলে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে হালিম গ্রুপের প্রায় ২০ জন আহত হন।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, আমার সমর্থকরা অনেকেই চিথলিয়া ইউনিয়নের লোকজন তাই যে কোনো অনুষ্ঠানে তালেব গ্রুপের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা করে- আমি এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের কাছে বিচার প্রার্থনা করছি।

তিনি বলেন, আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল, তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মোহাম্মদ রাজু, ইসমাইল হোসেনকে পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com