বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাতীবান্ধায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আ’গু’ন, তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। মধ্যরাতে এ বিষয়ে নিশ্চিত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।”

এর আগে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর প্রাণহানির ঘটনায় জাতীয় শোক ঘোষণা করে সরকার। তবে এর মধ্যেও মঙ্গলবারের পরীক্ষার সিদ্ধান্ত বহাল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।

ছাত্র, অভিভাবক ও সাধারণ নাগরিকদের একাংশ মনে করেন, জাতীয় শোকের দিনে কিশোর শিক্ষার্থীদের পরীক্ষা নিতে চাওয়া অমানবিক সিদ্ধান্ত ছিল। এ নিয়ে অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করেন।

তবে শেষ পর্যন্ত সরকার জনমতের প্রতি সম্মান জানিয়ে এবং শোক দিবসের গুরুত্ব বিবেচনায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com