বিজ্ঞাপন:
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্র জনতার

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্র জনতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ মাঝাপাড়া মোড়ে সড়কে বালু ফেলে কৃত্রিমভাবে দুর্ঘটনার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে—এ দাবি তুলে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে সাধারণ জনতা।

আজ ১১ জুলাই শুক্রবার দুপুরের পর থেকে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান। তিনি বলেন, “রিমি হত্যার সুষ্ঠু বিচার এবং আহতদের চিকিৎসা ও দায়ীদের গ্রেফতার না করা হলে ৭২ ঘণ্টার মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বেলা ৪টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

খাইরুল ইসলাম/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com