বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কলেজে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎ লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ সালিশে মিমাংসা শেষে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪
লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক-জুয়াড়িসহ আটক ১৯

লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক-জুয়াড়িসহ আটক ১৯

লালমনিরহাট প্রতিনিধি: অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ। দুই দিনব্যাপী পরিচালিত সাঁড়াশি অভিযানে মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, রোববার (৩০ জুন) ও সোমবার (১ জুলাই) পরিচালিত এ বিশেষ অভিযানে ৮ জন চুরি মামলার আসামি, ২ জন আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক, ১ জন নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং ৮ জন মাদকসেবীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদকসেবীদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অপরাধী যতই চতুর হোক, পুলিশের নজর এড়ানো সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে এবং থাকবে। অপরাধ দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com