বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গাইবান্ধা ছাত্রদলের বৃক্ষরোপণ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গাইবান্ধা ছাত্রদলের বৃক্ষরোপণ

গাইবান্ধা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদল পরিবেশবান্ধব একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রবিবার (১ জুন) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে কলেজের মহিলা হোস্টেলের ভেতরে, বাইরে ও আশপাশের এলাকায় নিমগাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা রিয়াদুল ইসলাম রাকিব, নাফি হাসানাত, শেখ রাহুল পারভেজ ইমরান, আনাস সাদ ও মহিউদ্দিন আলম রাজ।

নেতৃবৃন্দ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম, আত্মত্যাগ ও উন্নয়নের প্রতীক। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পরিবেশ সুরক্ষার প্রতিও তিনি ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সেই আদর্শ ধারণ করেই এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্রনেতা রিয়াদুল ইসলাম রাকিব বলেন, “জিয়াউর রহমান আমাদের কাছে প্রেরণার নাম। তাঁর পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন ঘটাতেই আমরা নিমগাছ রোপণ করেছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে।”

নাফি হাসানাত বলেন, “নিমগাছ একটি ঔষধিগুণসম্পন্ন গাছ। এটি শুধু পরিবেশে অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে।”

ছাত্রনেতা শেখ রাহুল পারভেজ ইমরান, আনাস সাদ ও মহিউদ্দিন আলম রাজ জানান, এই উদ্যোগ এখানেই শেষ নয়। ভবিষ্যতেও ছাত্রদল গঠনমূলক ও জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com