বিজ্ঞাপন:
       
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, তিনটি ফ্যান ও নির্মাণসামগ্রী খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে কলেজের কর্মচারী ও নির্মাণশ্রমিকদের গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগ রয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com