বিজ্ঞাপন:
       
মেট্রোরেলে অসুস্থ বাবাকে কেউ বসতে দেননি, মুহূর্তে লুটিয়ে পড়ে মৃত্যু

মেট্রোরেলে অসুস্থ বাবাকে কেউ বসতে দেননি, মুহূর্তে লুটিয়ে পড়ে মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তার অভিযোগ, মেট্রোরেলে অসুস্থ বোধ করে বসতে চাইলেও তার বাবাকে কেউ আসন ছেড়ে দেননি। পরে তার বাবার মৃত্যু হয়।


মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন নাকিবুর রহমান। পোস্টে তিনি জানান, গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি তার বাবা স্ট্রোক করেন।

নাকিবুরের বর্ণনা অনুযায়ী, অসুস্থতা অনুভব করে তার বাবা বসতে চেয়েছিলেন। তবে আশপাশে থাকা যাত্রীদের কেউ তাকে বসার জায়গা করে দেননি বলে অভিযোগ করেন তিনি। পরে তার বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান।


এ ঘটনায় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। তার মতে, গণপরিবহনে চলাচলের সময় অসুস্থ ব্যক্তি ও প্রবীণদের প্রতি সহমর্মিতা দেখানো সবার দায়িত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com