বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে গরু জবাই দিয়ে খিচুড়িভোজ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে গরু জবাই দিয়ে খিচুড়িভোজ

তাহমিনা আক্তার,ঢাকা: গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজধানীর শাহবাগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর শাহবাগে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

‘শুকরিয়া’ জানাতে এই ভুরিভোজের আয়োজনে আপামর জনসাধারণ অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গরু-ছাগল জবাইয়ের বিষয়ে সাধারণ মানুষের বিভিন্নজন নানান মন্তব্য করেছেন। বেলাল বিন সাঈদ বলেন, ‘এখান থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। মানুষের রাগ আর ক্ষোভ থেকে বেঁচে দেশের জন্য কাজ করুক।’

এ বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘এখনো দেখা যায় নিষিদ্ধ দলের লোক আছে ফেইসবুকে। এ রকম পোস্ট পেলেই ওরা ঘেউ ঘেউ শুরু করে।’

মোহাম্মদ রকি বলেন, ‘রক্তের সঙ্গে মিশে থাকা খারাপ জাতি কোনোদিন ভালো জাতি হতে পারে না। রাজনীতি করা মানুষগুলো কেউ ফেরেশতা নয়। আওয়ামী লীগ যদি খারাপ করে থাকলে তোমরা যেগুলো করতেছো সেগুলা কি? বাংলাদেশে শিক্ষিত মানুষের মধ্যে পোকা ধরেছে অনেক বছর আগে, খারাপের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চলতে এখন জোকারে পরিণত হয়েছে।’

এ ব্যাপারে পুনাবের দপ্তর সম্পাদক এহসান চৌধুরী বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পরও বিভিন্ন জেলা ও বিভাগে তাদের কার্যক্রম চলছিল। সেগুলো নিষিদ্ধ ছিল না। তাই আমরা টানা তিন দিন আন্দোলন করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করাতে সক্ষম হয়েছি।ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ এবং পতনের আনন্দ প্রকাশে আমরা এই প্রতীকী কর্মসূচি পালন করেছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com