বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর রাজধানী থেকে পাবনা আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও ৩০ বছর কেটেছে সাপের খেলা দেখিয়ে, সেই সাপেই প্রাণ গেলো দিনাজপুরের ওঝার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় মা-ইলিশ নিধনের অভিযোগ লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন
রাজধানী থেকে পাবনা আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে পাবনা আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার তিন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ (৬১), একই উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।


এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, গ্রেপ্তার তিনজন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com