বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও ৩০ বছর কেটেছে সাপের খেলা দেখিয়ে, সেই সাপেই প্রাণ গেলো দিনাজপুরের ওঝার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় মা-ইলিশ নিধনের অভিযোগ লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২
যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু

যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: বাবা-মায়ের সাথে পুজো দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু ভাই-বোন নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। নিহত দুই শিশুর পিতা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাদের ভ্যানের সাথে একটি গরুবোঝাই নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শোভন ও দিশার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com