বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে শাওন মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার বর্ধনকুঠি সরোবরে এই ঘটনা ঘটে।

নিহত শাওন গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে শাওন তার ভাইয়ের সঙ্গে সরোবরটিতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের চিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়ার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com