বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু!

গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে নির্মাণ কাজ চলাকালে দেয়াল চাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ২ নং ওয়ার্ড গিরিদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে প্রতিবেশী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসায় পুরাতন দেয়াল ভেঙ্গে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ ২ জন শ্রমিক। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু বলেন, আমার বাড়িতে দীর্ঘ ২০ বছর থেকে তিনি কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরানো ওয়াল ভেঙ্গে নতুন ওয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তার সহকারী। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com