বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

লালমনিরহাট প্রতিনিধি: উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে লালমনিরহাট সদর উপজেলার শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনীম নুহা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এর আগে গত মঙ্গলবার উপজেলার গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারক বাবু মোল্লা বলেন, “তাহিয়া তাসনীম নুহার আবৃত্তিতে আত্মবিশ্বাস, উচ্চারণ ও উপস্থাপনা ছিল প্রশংসনীয়। বয়স অনুযায়ী তার প্রস্তুতি ও পরিবেশন আমাদের নজর কেড়েছে। প্রতিযোগিতায় ভালো করতে হলে নিয়মিত অনুশীলনের পাশাপাশি কবিতার ভাব ও বক্তব্য বুঝে আবৃত্তি করা গুরুত্বপূর্ণ। নুহার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে।”

জানা গেছে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল রাইয়ান কাজী। দ্বিতীয় স্থান অর্জন করেছে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উম্মে তাসনিমা। আর তৃতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনীম নুহা।

নিজের অনুভূতি জানিয়ে তাহিয়া তাসনীম নুহা বলে, “প্রতিযোগিতায় তৃতীয় হতে পেরে আমি খুব আনন্দিত। পুরস্কার পাওয়ার পর আমার আরও ভালোভাবে আবৃত্তি করার আগ্রহ বেড়েছে। ভবিষ্যতে নিয়মিত অনুশীলন করে আরও ভালো ফল করতে চাই। আমার শিক্ষক, মা-বাবা ও যারা আমাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

নুহার মা স্কুলশিক্ষিকা শাহানা বেগম বলেন, “ছোটবেলা থেকেই নুহার কবিতা ও আবৃত্তির প্রতি আগ্রহ রয়েছে। সে যখন কোনো কবিতা আবৃত্তি করে, তখন মনোযোগ দিয়ে অনুশীলন করে। এই অর্জনে আমরা আনন্দিত। তবে শুধু পুরস্কার নয়, তার আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকশিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। সামনে যেন আরও ভালো করতে পারে, সে জন্য আমরা তাকে উৎসাহ দিয়ে যাব।”

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন , “তাহিয়া তাসনীম নুহার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করি আমরা। নুহার মতো শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে। ভবিষ্যতে তার প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নুহার সহপাঠীরা তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষও তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com