খাজা রাশেদ,লালমনিরহাট।। “আমরা মানবতার পক্ষে” স্লোগানকে ধারণ করে দৈনিক যুগের আলো পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব- ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় লালমনিরহাট এলজিইডির হলরুমে, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগের আলো পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল।
বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, যমুনা টিভি লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, মাই টিভির জেলা প্রতিনিধি মাহফুজ সাজু, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, যুগের আলোর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান টুকু, হাতীবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগের আলোর হাতিবান্ধা প্রতিনিধি কাজী আলতাফ হোসেন, ৭১ টিভি লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারী, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এসকে সাহেদ, দেশ টিভি জেলা প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক (বাসস) এর জেলা প্রতিনিধি বিপুল ইসলাম, দৈনিক সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি খাজা রাশেদ এবং ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন প্রমূখ।
এছাড়া লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা সভাপতি রহিম উদ্দিন ভরসার প্রশংসা করেন, তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং যুগের আলো পত্রিকার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply