মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ আগস্ট গাজীপুরের কেপেজি হাসপাতালের ২৬দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।
গত ২৩ জুলাই রাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও মিছিলে নিহত আজিবর রহমানের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর,শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা খুনি সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন তারা।
Leave a Reply