খাজা রাশেদ,লালমনিরহাট।। “কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্ব’ প্রতিপাদ্যে,সারা দেশের কার্যক্রমের অংশ হিসেবে, তৃতীয় বারের মতো, আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত- জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৬ এর লালমনিরহাট জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ যোহর সদর উপজেলার
বড়বাড়ি ইউনিয়নের, শহীদ মিনার সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম
কওমী মাদ্রাসা প্রাঙ্গনে, অনুষ্ঠিত প্রতিযেগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান-শায়েখ মাহমুদুল হাসান শাহিন সাহেব, মহাসচিব -শায়েখ সাব্বির আহমাদ সাহেব,
শিক্ষা বিষয়ক সম্পাদক-শায়েখ আবদুল কাইয়ুম সাহেব প্রমূখ।
প্রতিযোগিতায় ৫ পারা, ১০ পারা ও হুসনে সওত গ্রুপে, জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এতে ১০ পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেন
হিদায়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা, নয়ারহাট এর ছাত্র মোঃ মাহফুজুল হক। এ সময়ে তার হাতে সন্মাননা স্মারক ও সার্টিফিকেট সহ পরবর্তী রাউন্ডে ঢাকায় অংশ গ্রহণের জন্য, ইয়েস কার্ড তুলে দেন অতিথিগণ।

এছাড়াও অংশগ্রহণকারী ছাত্রদের শিক্ষকদের হাতে ও সন্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময়ে অনুষ্ঠানে মাওলানা মোঃ মশিউর রহমান (মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউণ্ডেশন, কুড়িগ্রাম), আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জেলা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন,
শিক্ষক আবদুল্লাহ আল মুহাম্মাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply