বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড পঞ্চগড়ে ১৫ বছর ধরে পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড় মোট ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে যুবকের হাত বিচ্ছিন্ন ও গলা কাটা মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার।

কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার।

মোঃ সাহাজুদ্দিন সরকার, প্রতিনিধি গাজীপুর :: অবশেষে ব্যাক্তিগত অফিসে নেওয়া সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের সেই চেয়ারগুলো পরিষদে ফেরত দিয়েছেন,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর তরিঘরি করে তার
লোকজনদের দিয়ে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এদিকে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে শিরোনামে খবর প্রকাশের পর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কালিয়াকৈর চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত আনা হয়েছে।
উল্লেখ্য,কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রায় ৭ মাস আগে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের ১২টি চেয়ারের মধ্যে ২টি চেয়ার প্রায় ৪ কিলোমিটার দুরে কালিয়াকৈর বাজারে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে যায়।

পরিষদের সচিব আব্দুর রাজ্জাক চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য বার বার বললেও চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্ণপাত না করে দলীয় প্রভাব খাটিয়ে তার ব্যক্তিগত অফিসে ব্যবহার করতে থাকে।

গত মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীরা ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টির সত্যতা পায়। পরে এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর তরিঘরি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন তার ব্যক্তিগত অফিস থেকে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত নিয়ে আসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com