বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ বাইকে হাত ছেড়ে ভিডিও বানাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু স্কুলে আসেন না শিক্ষকরা, লাঠি হাতে আন্দোলনে শিশু শিক্ষার্থীরা হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী-স্বজনরা-হত্যার অভিযোগ স্বজনদের ‎৪০ বছরেও পাকা হয়নি দেড় কিলোমিটার সড়ক, কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে গোকুণ্ডা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার লালমনিরহাটে ১৪৭ বোতল এসকাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী-স্বজনরা-হত্যার অভিযোগ স্বজনদের

লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী-স্বজনরা-হত্যার অভিযোগ স্বজনদের

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।


নিহত আফরোজা বেগম (১৮) নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী এবং উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। সোমবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে আফরোজার রক্তাক্ত লাশ নিয়ে আসা হয় নিথক গ্রামে। স্থানীয়রা জানান, অচেনা গাড়িটি থেকে আফরোজার দেহ টেনেহিঁচড়ে উঠানে নামিয়ে রেখেই দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান স্বামী দীন ইসলাম ও তার পরিবারের লোকজন।

আফরোজার স্বজনরা জানান, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন এই দম্পতি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত এবং আফরোজাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন তার স্বামী।

নিহতের চাচাতো বোন শাপলা বেগম বলেন, গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়ে বলে, আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে। এর কিছুক্ষণ পরই ফোন কেটে যায়। পরে স্বামী শ্বশুরকে ফোন করে দাবি করে আফরোজা অসুস্থ, হাসপাতালে নেওয়ার জন্য টাকা পাঠাতে হবে। টাকা পাঠাতে দেরি হলে জানায় আফরোজা মারা গেছে। লাশের পুরো শরীরে ক্ষতচিহ্ন। আমাদের কাছে চিকিৎসার টাকা চেয়েছিল, তা না দেওয়ায় লাশ এনে উঠানে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের সঙ্গে ঢাকা উত্তরা শিন শিন জাপান হাসপাতালের একটি কাগজপত্র পাওয়া গেছে, যেখানে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে নিহতের স্বজনরা বলছেন মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com